বদলগাছীতে সামাজিক বনায়নের সরকারি গাছ কাটার অভিযোগ
মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার বনগ্রাম এলাকায় সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রাস্তার পাশে রোপণকৃত ইউক্যালিপটাস গাছ কাটার ঘটনা ঘটেছে। উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের মৃত ফজলু রহমানের ছেলে মো: সুইট হোসেন এই গাছগুলো কেটেছেন বলে জানা গেছে।
সুইট হোসেন জানান, উপজেলার কেশাইল গ্রামের মৃত হাসেম রেজা চৌধুরী (টগর) এর ছেলে মো: ফরহাদ ফুয়াদ (আনন্দ) চৌধুরী তাঁর কাছে এই গাছগুলো বিক্রি করেছিলেন। গাছগুলো কাটার পর তিনি তা বিক্রির উদ্দেশ্যে কোলার বাজারের ‘লেবুর স’ মিলে (করাত কল) এনে রেখেছেন।
সরকারি বা সামাজিক বনায়নের গাছ এভাবে ব্যক্তিমালিকানায় কেনাবেচা ও কাটার নিয়ম না থাকলেও, কীভাবে এই লেনদেন হলো তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন তৈরি হয়েছে। বনায়ন কর্মসূচির গাছ এভাবে কেটে ফেলায় স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে বন বিভাগ কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বলেন, একটি আমার নজরে এসেছে কাজ গুলো জব্দ করা হয়েছে। সঠিক তথ্য ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সামাজিক বনায়নের সরকারি গাছ কাটার অভিযোগ