মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline :
আবুল খায়ের ভূইয়া: লাকসাম মনোহরগঞ্জ উপজেলায় প্রতিনিধি। ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার লালমনিরহাটে মাদকসহ ডিবির হাতে স্বামী স্ত্রী গ্রেপ্তার। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা ব্রহ্মপুত্রপাড়ের জীবন নদীভাঙনে সব হারিয়ে চাষি থেকে বর্গাচাষি হয়েছেন খতিব আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় নতুন ইউ এন ও —- মিজ সানজিদা চৌধুরীঃ অভিনন্দন মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার, শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা” মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত! এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর দুই সন্তানের জনক ইয়াসিন চৌধুরী বাঁচতে চান, কিডনি দাতার সন্ধানে পরিবারের আকুতি। মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি,

ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার

Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ
বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মকবুল হোসেন,
সিনিয়র রিপোর্টার

ময়মনসিংহে‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ’’ শীর্ষক জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা আজ ২৭জুলাই সোমবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ব্রাক ময়মনসিংহের জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম এবং এমআরএসসি প্রোগ্রাম অফিসার মোঃ নাসিম উদ্দীন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাক আরএইউ এর বিভাগীয় ব্যবস্থাপক অনিক আহমেদ অপু।

কর্মশালার মূল উদ্দেশ্য বিদেশ-ফেরত প্রবাসীদের সমাজে ও কর্মক্ষেত্রে নতুন করে পুনর্বাসন করা যা নিশ্চিত করতে কাজ করছে ‘প্রত্যাশা-২’ প্রকল্প। ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত মানুষ যারা ২০২০ সালের পর দেশে ফিরেছেন, তারা এর সেবা পাবেন। কর্মশালায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈধ ও সঠিক প্রক্রিয়ায় বিদেশগমন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বিদেশ থেকে ফিরে আসা অভিবাসীদের সমাজ ও কর্মক্ষেত্রে পুনরেকত্রীকরণ এবং পুনর্বাসনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, বিদেশ-ফেরত নাগরিকদের সমাজে পুনঃএকীভূত করা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে তিনি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


More News Of This Category