“শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা”
মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
ঐতিহ্যবাহী বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে “শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা”। রবিবার (২৭ জুলাই ২০২৬) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, দশম শ্রেণির শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সভায় প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল বিস্তারিতভাবে উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের জন্য বিশেষ তত্ত্বাবধানে অতিরিক্ত ক্লাস, নিয়মিত মূল্যায়ন এবং নিবিড় একাডেমিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথি হামিদা মোস্তফা বলেন, নিয়মিত অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাসই একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। তিনি বিদ্যালয়ের এ উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের সফলতার জন্য বিদ্যালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।