*আবুল খায়ের ভূইয়া:
লাকসাম মনোহরগঞ্জ উপজেলায় প্রতিনিধি।
লাকসামের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ আলমের মৃত্যুতে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির শোক*
*নিজস্ব প্রতিবেদক | SMART NEWS ●☮️●*
*কুমিল্লা, ২৬ জুলাই ২০২৬*
লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লাকসাম উপজেলা বিএনপি’র সহ-সভাপতি *মোঃ শাহ আলম* ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক *জননেতা মোঃ আবুল কালাম এমপি* মহোদয়ের স্নেহের ছোট ভাই ছিলেন।
তার মৃত্যুর সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
এক শোকবার্তায় উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বলেন, “মোঃ শাহ আলম একজন জনবান্ধব ও ত্যাগী রাজনৈতিক নেতা ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
*SMART NEWS ●☮️●*
_সত্যের পক্ষে, মানুষের পক্ষে_