মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার লালমনিরহাটে মাদকসহ ডিবির হাতে স্বামী স্ত্রী গ্রেপ্তার। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা ব্রহ্মপুত্রপাড়ের জীবন নদীভাঙনে সব হারিয়ে চাষি থেকে বর্গাচাষি হয়েছেন খতিব আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় নতুন ইউ এন ও —- মিজ সানজিদা চৌধুরীঃ অভিনন্দন মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার, শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা” মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত! এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর দুই সন্তানের জনক ইয়াসিন চৌধুরী বাঁচতে চান, কিডনি দাতার সন্ধানে পরিবারের আকুতি। মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি, ঝালকাঠির কণ্ঠশিল্পী বাউল ছালমার একক গান শিগ্রই আসছে শ্রোতাদের মাঝে

বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর

Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর দৈনিক বাজারের দোকানঘরের শুভ উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে বীরগঞ্জ পৌর দৈনিক বাজার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোকানঘরের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌরসভার সহকারী কমিশনার (ভূমি) ও প্রশাসক দীপংকর বর্মন।

এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পৌর এলাকার ব্যবসায়ীদের জন্য আধুনিক, নিরাপদ ও সুশৃঙ্খল ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ দোকানঘর নির্মাণ করা হয়েছে। নতুন বাজার অবকাঠামো ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় গতি আনবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকারভোগীদের হাতে দোকানঘরের বরাদ্দপত্র হস্তান্তর করেন এবং নবনির্মিত দোকানঘর পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


More News Of This Category