মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline :
আবুল খায়ের ভূইয়া: লাকসাম মনোহরগঞ্জ উপজেলায় প্রতিনিধি। ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার লালমনিরহাটে মাদকসহ ডিবির হাতে স্বামী স্ত্রী গ্রেপ্তার। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা ব্রহ্মপুত্রপাড়ের জীবন নদীভাঙনে সব হারিয়ে চাষি থেকে বর্গাচাষি হয়েছেন খতিব আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় নতুন ইউ এন ও —- মিজ সানজিদা চৌধুরীঃ অভিনন্দন মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার, শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা” মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত! এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর দুই সন্তানের জনক ইয়াসিন চৌধুরী বাঁচতে চান, কিডনি দাতার সন্ধানে পরিবারের আকুতি। মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি,

গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২৬ জুলাই, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

​শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় মহাসড়কের রংপুরগামী লেনে ‘এসআর গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর কাছে এ দুর্ঘটনা ঘটে।

​দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিকভাবে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন— গোবিন্দগঞ্জ পৌরসভার পুরাতন বন্দর এলাকার অনন্ত দাস (২৯), কাটাবাড়ি ইউনিয়নের আনোয়ার হোসেন (৪২) ও তাঁর আট বছর বয়সী মেয়ে আয়েশা, রংপুর সদরের গণেশপুর এলাকার লোকমান হোসেন (৪৫), কুড়িগ্রাম সদরের আরাজী পলাশবাড়ী এলাকার রোস্তম আলী (৬৩) এবং ঝিনাইদহের শৈলকূপা এলাকার আনজুল ইসলাম সাগর (৪৭) ও আলমগীর (২১)।

​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ‘টিএফ পরিবহন’-এর একটি বাস (রংপুর মেট্রো-ব ১১-০০১৭) চাপড়িগঞ্জ এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১১-৫৬০১) পেছন থেকে সজোরে ধাক্কা দেয় বাসটি। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন।

​খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জন বাড়ি ফিরে গেলেও গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানো হয়েছে।

​গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটির নিয়ন্ত্রণ হারানোর কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচলে ধীরগতি থাকলেও পুলিশি তৎপরতায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।


More News Of This Category