মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline :
আবুল খায়ের ভূইয়া: লাকসাম মনোহরগঞ্জ উপজেলায় প্রতিনিধি। ময়মনসিংহে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টার লালমনিরহাটে মাদকসহ ডিবির হাতে স্বামী স্ত্রী গ্রেপ্তার। মোঃসেলিম মিয়া লালমনিরহাট জেলা সংবাদদাতা ব্রহ্মপুত্রপাড়ের জীবন নদীভাঙনে সব হারিয়ে চাষি থেকে বর্গাচাষি হয়েছেন খতিব আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ গাইবান্ধায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা: শিশুসহ আহত অন্তত ১০ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ঐতিহ্যবাহী কেন্দুয়া উপজেলায় নতুন ইউ এন ও —- মিজ সানজিদা চৌধুরীঃ অভিনন্দন মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ স্টাফ রিপোটার, শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা” মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত! এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বীরগঞ্জ পৌর দৈনিক বাজারের দোকানঘরের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে হস্তান্তর দুই সন্তানের জনক ইয়াসিন চৌধুরী বাঁচতে চান, কিডনি দাতার সন্ধানে পরিবারের আকুতি। মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি,

দুই সন্তানের জনক ইয়াসিন চৌধুরী বাঁচতে চান, কিডনি দাতার সন্ধানে পরিবারের আকুতি। মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি,

Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

দুই সন্তানের জনক ইয়াসিন চৌধুরী বাঁচতে চান, কিডনি দাতার সন্ধানে পরিবারের আকুতি।

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি,

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামের বাসিন্দা হারুন চৌধুরীর একমাত্র ছেলে ইয়াসিন চৌধুরী (৩২) দীর্ঘ ৯ বছর ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। বর্তমানে তার দুটি কিডনিই অকার্যকর হয়ে পড়েছে। জীবন বাঁচাতে একটি উপযুক্ত কিডনি দাতার সন্ধান করছেন তার পরিবার।

পরিবারের সদস্যরা জানান, ২০১৯ সালে ইয়াসিনকে বাঁচানোর আশায় তার বাবা হারুন চৌধুরী নিজের একটি কিডনি দান করেন। প্রতিস্থাপনের পর কিছুদিন সুস্থ থাকলেও পরবর্তীতে সেই কিডনিটিও কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে বর্তমানে ইয়াসিনের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

স্বজনদের ভাষ্য, কয়েক মাস ধরে তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না। মাঝেমধ্যেই অজ্ঞান হয়ে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত আরেকটি কিডনি প্রতিস্থাপন করা জরুরি।

ইয়াসিন চৌধুরী দুই সন্তানের জনক। তার বড় সন্তানের বয়স প্রায় ৪ বছর এবং ছোট সন্তানের বয়স সাড়ে ১১মাস । বাবার এমন অসুস্থতায় পরিবারটি চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে ইয়াসিনের মা বলেন,“আমার একমাত্র ছেলেকে বাঁচাতে আপনাদের কাছে ভিক্ষা চাই। কেউ যদি একটি কিডনি দান করেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাকে সম্মানিত করব।”
পরিবারটি সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সম্ভাব্য কিডনি দাতাদের সহযোগিতা কামনা করেছে।কিডনি দিতে ইচ্ছুক সদয় হৃদয়বানকে যোগাযোগ করার অনুরোধ জানায়, ০১৮১৭-৬০০৫৩৬, ০১৮৮৩-৭৫৩২৫৫।


More News Of This Category