বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
Headline :
রংপুর জেলার পীরগাছা থানা এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সাঘাটায় জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি, সভাপতি রেজুয়ান, সম্পাদক ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক মেহেদী। কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ। পানছড়ির লোগাংয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে গাছের চারা, আনসার-ভিডিপির সবুজায়ন কর্মসূচি। বদলগাছীতে জমির বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২। নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকারে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি উদযাপিত । নীলফামারীতে ডিবি পুলিশের জালে ভুয়া যুগ্মসচিব। ঝালকাঠির কাঠালিয়ায় বিশ্বকাপ ফুটবল ফাইনালকে কেন্দ্র করে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকারে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি উদযাপিত ।

Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকারে

জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি উদযাপিত

 

মোঃ মিঠু মিয়া

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

 

সাংবাদিক জেগে উঠুক নির্ভয়ে- এই উদাত্ত আহবানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার প্রথম বর্ষপূর্তি।

 

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক প্রাণবন্ত আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

জেলা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা ইসকান্দার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডাক্তার সৈয়দ মইনুল হাসান সাদিক।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, নিউ জনতার প্রধান সম্পাদক মাহবুব হোসেন মাবুদ।

এছাড়া মুক্ত আলোচনায় অংশ নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জেলা মডেল প্রেস ক্লাবের সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ বাদল, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আতিক বাবু, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফারহান শেখ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা প্রমুখ।

 

অনুষ্ঠানে জেলা মডেল প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি মাহবুব মিয়া, সহ-সভাপতি ছালাম আশেকী, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মিয়া লাকু, রুবেল প্রামানিক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, প্রচার সম্পাদক সাগর রহমান, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য সম্পাদক এ কে এম নুরুল আমিন, কার্যকরী সদস্য এস এম মিজানুর রহমান, জাকারিয়া হাসান সুমন, মনিরুল হক মনি, আলাউদ্দিন মজুমদার শাহিন, শাহ আলম মিয়া কিনু ও সাধারণ সদস্য আমিনুল ইসলাম মিঠু, মোঃ আনছারুজ্জামান, মমতাজুর রহমান বাবু, মাসুদ রানা, হানিফ মোহাম্মদ নাসের, রিয়ায এলাহী রাজন, নুর আমিন উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে এক মানব সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনান কবি সোহেল রানা, সংগীত পরিবেশন করেন গাইবান্ধার গায়েন চ্যাম্পিয়ন স্বজন খন্দকার, সিরাজুল ইসলাম সোনা, জিয়াউর রহমান জিয়া, নিজামুদ্দিন আউলিয়া, তনিমা জাহান রাইসা, লোকনৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলার নৃত্যশিল্পী আবিদা আমিন ও কথা।


More News Of This Category