বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline :
লালমনিরহাটে ধর্ষণকাণ্ড ধামাচাপা দিতে কিশোরী অপহরণের চেষ্টা, অভিযোগ দায়ের। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ দিনাজপুর বীরগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জাল হোসেন রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি : পাটগ্রামে পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ মিঠাপুকুরে উন্নয়নের নতুন গতি: দীর্ঘদিনের স্থবির প্রকল্প বাস্তবায়নে এমপি অধ্যাপক গোলাম রব্বানীর উদ্যোগ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৪ জনের কারাদÐ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হিলিতে মাদক সেবনের দায়ে নারীসহ ৪ জনের কারাদÐ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ হাজীগঞ্জের সাংবাদিক সাইফুলের ভাই মুরশিদুল দপ্তর সম্পাদক প্রার্থী আপনাদের দোয়া কামনা। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হলেন কেএমপি কমিশনার ( দৈনিক বাংলার বংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা) গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ নুরু মিয়া নামে এক ব্যক্তি আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মর্মান্তিক মৃত্যু আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার ০১৭১৭৭৭৬৯৭২

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ নুরু মিয়া নামে এক ব্যক্তি আটক আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ নুরু মিয়া নামে এক ব্যক্তি আটক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

৮ জুলাই, ২০২৬

গাইবান্ধা পৌর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. নুরু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

​ডিবি পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় এলাকার ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে অভিযানটি চালানো হয়।

​অভিযানকালে পৌরসভার পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার মৃত চয়েন উদ্দিনের ছেলে মো. নুরু মিয়াকে আটক করে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হলে, পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।

​পুলিশ আরও জানায়, ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আটক নুরু মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

​অভিযানের বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন জানান, জেলাকে মাদক মুক্ত করতে ডিবি পুলিশের এই নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।


More News Of This Category