গাইবান্ধায় ১৫০ গ্রাম গাঁজাসহ নুরু মিয়া নামে এক ব্যক্তি আটক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৮ জুলাই, ২০২৬
গাইবান্ধা পৌর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. নুরু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় এলাকার ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে অভিযানটি চালানো হয়।
অভিযানকালে পৌরসভার পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার মৃত চয়েন উদ্দিনের ছেলে মো. নুরু মিয়াকে আটক করে পুলিশ। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করা হলে, পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আটক নুরু মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোতালেব হোসেন জানান, জেলাকে মাদক মুক্ত করতে ডিবি পুলিশের এই নিয়মিত অভিযান চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.