বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচিত মোহাম্মদ আকাশ , বান্দরবান জেলা প্রতিনিধি:

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচিত

মোহাম্মদ আকাশ , বান্দরবান জেলা প্রতিনিধি:

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবান পৌর মাছ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে সভাপতি পদে মো. রফিক এবং সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বান্দরবান পৌর মাছ বাজারে সমিতির কার্যালয়ে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সমিতির ৬৫ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করলে বিজয়ীদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে মো. রফিক ৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সিরাজ চেয়ার প্রতীক নিয়ে ৩০ ভোট পান।
সহ-সভাপতি পদে বাইসাইকেল প্রতীক নিয়ে শাহ আলম চৌধুরী ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন হারিকেন প্রতীক নিয়ে ৩৩ ভোট লাভ করেন।

সাধারণ সম্পাদক পদে হরিণ প্রতীক নিয়ে আকতার হোসেন ৪১ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুস শুক্কুর গোলাপ ফুল প্রতীক নিয়ে ২৭ ভোট পান।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আপেল প্রতীক নিয়ে মোহাম্মদ হাসান ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সহ-সম্পাদক পদে নুরুল ইসলাম এবং অর্থ সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটি- ২০২৬-এর সভাপতি ইকবাল হোছাইন এবং সদস্য মুহাম্মদ কামাল উদ্দিন ও মোহাম্মদ মুনির অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী এবং সমিতির সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নবনির্বাচিত কমিটির প্রতি সমিতির উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


More News Of This Category