বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুইজন গ্রেপ্তার

Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুইজন গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া,
গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, উত্তর ধানঘড়া এলাকার মোঃ শরীফ মিয়ার মুদি দোকানে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ শরীফ মিয়া (২৭), পিতা: মোঃ আব্দুর রউফ এবং মোহাম্মদ ফিরোজ (৩০), পিতা: মৃত নয়া মিয়া। উভয়ের বাড়ি উত্তর ধানঘড়া, গাইবান্ধা সদর থানা ও জেলা।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১০০, তারিখ ০৪ জুলাই ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানের পর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


More News Of This Category