বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

আমখোলা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় গাজী মোহাম্মদ আবদুল আলিম নিজস্ব প্রতিবেদক:আনোয়ার হোসেন

Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আমখোলা ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় গাজী মোহাম্মদ আবদুল আলিম

নিজস্ব প্রতিবেদক:আনোয়ার হোসেন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে নির্বাচনী আমেজ তৈরি হতে শুরু করেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনা চললেও, তাদের মধ্যে আমখোলা ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক গাজী মোহাম্মদ আবদুল আলিমের নামও আলোচনায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজী মোহাম্মদ আবদুল আলিম দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে আসছেন। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ কার্যক্রম পরিচালনার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিতি অর্জন করেছেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় ভোটারদের একাংশের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করলে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে ভূমিকা রাখতে পারেন।

এদিকে, স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের দাবি, দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থনকে ভিত্তি করে গাজী মোহাম্মদ আবদুল আলিম আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তবে নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি এবং কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করা হয়নি।


More News Of This Category