বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline :
সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে সাংবাদিক উৎস হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন মাদকের বিরুদ্ধে প্রতিবেদন করায় তাকে হত্যা করা হয় রায়ে অসন্তুষ্ট নিহতের পরিবার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ মেয়ের বিয়েতে পাত্র বাছাই, ইসলামের মাপকাঠিতে ‘যোগ্য’ পুরুষ কে? জাহেদুল ইসলাম আল রাইয়ান রাজাপুরে গভীর রাতে বসত গৃহে দু্র্দর্ষ চুরি! কুপিয়ে জখম করেছে এক নারীকে! আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

গাইবান্ধার পলাশবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার মোঃ মিঠু মিয়া, ব্যুরো প্রধান

Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মোঃ মিঠু মিয়া, ব্যুরো প্রধান

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন ২০২৬ রাত ১০টা ৫ মিনিটে পলাশবাড়ী থানার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খামার বালুয়া গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্বীকৃত মাদক ব্যবসায়ী মো. শাকিব মণ্ডল ওরফে ওহাব (২৮)-এর বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন মো. মাহি সরকার (২১), পিতা: শেখ আবুল হোসেন, বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার ডুমুরগাছা গ্রামে এবং মো. তুষার মিয়া (১৯), পিতা: মো. জহিরুল বেপারী, বাড়ি পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী গ্রামে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিব মণ্ডল স্বীকার করেন যে, তিনি উদ্ধারকৃত ইয়াবা বিক্রি ও সেবনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় শাকিব মণ্ডলের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা নং-৩৩ (তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের করা হয়েছে। এছাড়া মাহি সরকার ও তুষার মিয়ার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগে একই আইনের ৩৬(৫) ধারায় পৃথক নন-এফআইআর প্রসিকিউশন (নং-৪০, তারিখ: ২৯ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category