বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মা পালিয়ে গেছেন প্রেমিকের সঙ্গে, সৎ মায়ের ঘরে মিলল আবদুল্লাহর লাশ

Update : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, কুমিল্লা : তিন বছর আগে শিশু আবদুল্লাহকে (১২) ফেলে তার মা পালিয়ে যান প্রেমিকের হাত ধরে। শিশু আবদুল্লাহকে দেখাশোনার জন্য পরে বাবা আমানুল্লাহ বিয়ে করেন লিজা আক্তার নামে অন্য এক নারীকে।

আর সেই সৎ মা লিজা আক্তারের হাতেই প্রাণ গেল অবুঝ শিশু আবদুল্লাহর।
শনিবার (১৩ জুলাই) কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এঘটনায় অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আবদুল্লাহকে হত্যার বিষয়টি সৎ মা লিজা স্বীকার করেছেন বলে জানিয়েছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নয়ন মিয়া।

স্থানীয়দের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জানান, শনিবার সকালে আবদুল্লাহ তার সৎ মায়ের কাছে পানি চায়। এতে শিশুটির ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন লিজা আক্তার।

স্থানীয়রা খবর পেয়ে শিশুটিকে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আবদুল্লাহর বাবা আমানুল্লাহ বাদী হয়ে অভিযুক্ত স্ত্রীর নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইউছুফপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোসলেম উদ্দিন জানান, আমরা এসে দেখেছি শিশুটি মৃত পড়ে আছে। শুনেছি সৎ মা তাকে মেরে ফেলেছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, ঘটনায় অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


More News Of This Category