মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে অবৈধ জাল রাখার দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড। লালমনিরহাট জেলা প্রতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মকবুল হোসেন, সিনিয়র রিপোটার স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: দিনাজপুর বিরলে সংযোগ সড়ক নিয়ে বিরোধে মানববন্ধনে হামলা, সাংবাদিকদেরও হেনস্তার অভিযোগ রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: সার্বিক উন্নয়নে ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে গাইবান্ধার চার এমপির সাক্ষাৎ। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলা বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্ততিসভা অনুষ্ঠিত মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা পারভীন ম্যাডাম— মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের পারভীন ম্যাডাম শাসনের আড়ালে যে মমতা ছিল মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ স্টাফ দৈনিক বাংলার স্ংবাদ, মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দইখাওয়া টেকনিক্যাল কলেজের পেছনে মাদকের আসর? সালামকে ঘিরে গুরুতর অভিযোগ, ভিডিও ভাইরালের পরও থামেনি কারবার। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২

২নং বারাসাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা হুমায়ুন কবির, সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয়* ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

Update : রবিবার, ৭ জুন, ২০২৬

*
আসন্ন ২নং বারাসাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক, বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি মোল্লা হুমায়ুন কবির।

নির্বাচনী পোস্টারে তিনি “করবো কাজ, গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পোস্টারে তার সাথে দলের শীর্ষ নেতৃবৃন্দের ছবিও স্থান পেয়েছে।

মোল্লা হুমায়ুন কবির বলেন, বারাসাত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিতে ব্যাপক উন্নয়ন করাই হবে আমার মূল লক্ষ্য। মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়তে যুবসমাজকে সাথে নিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের মাধ্যমে মানুষের পাশে থেকেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণেই এবার চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের দোয়া ও আশীর্বাদ নিয়ে নির্বাচিত হলে সবার আগে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবো।

স্থানীয় ভোটাররা জানান, মোল্লা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তার পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি ও গণমানুষের সাথে মিশে চলার গুণ তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

নির্বাচনকে সামনে রেখে তিনি ২নং বারাসাত ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

*বারাসাত ইউনিয়নবাসীর প্রত্যাশা:*
যোগ্য, ত্যাগী ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে বারাসাত ইউনিয়ন এগিয়ে যাবে নতুন সম্ভাবনার পথে।


More News Of This Category