*
আসন্ন ২নং বারাসাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক, বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ও সাবেক ছাত্রদলের সভাপতি মোল্লা হুমায়ুন কবির।
নির্বাচনী পোস্টারে তিনি "করবো কাজ, গড়বো দেশ - সবার আগে বাংলাদেশ" স্লোগানকে সামনে রেখে ইউনিয়নের সার্বিক উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। পোস্টারে তার সাথে দলের শীর্ষ নেতৃবৃন্দের ছবিও স্থান পেয়েছে।
মোল্লা হুমায়ুন কবির বলেন, বারাসাত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিতে ব্যাপক উন্নয়ন করাই হবে আমার মূল লক্ষ্য। মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ ইউনিয়ন গড়তে যুবসমাজকে সাথে নিয়ে কাজ করবো।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের মাধ্যমে মানুষের পাশে থেকেছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণেই এবার চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের দোয়া ও আশীর্বাদ নিয়ে নির্বাচিত হলে সবার আগে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবো।
স্থানীয় ভোটাররা জানান, মোল্লা হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তার পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তি ও গণমানুষের সাথে মিশে চলার গুণ তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
নির্বাচনকে সামনে রেখে তিনি ২নং বারাসাত ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
*বারাসাত ইউনিয়নবাসীর প্রত্যাশা:*
যোগ্য, ত্যাগী ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে বারাসাত ইউনিয়ন এগিয়ে যাবে নতুন সম্ভাবনার পথে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
(01884-553490, 01911-206989)
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.