রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারী
মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত
নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ আরোহী নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে রৌ্যমারী-ঢাকা মহাসড়কে রৌমারী উপজেলার সায়েদাবাদ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একই পরিবারের তিনজন হলেন রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা এলাকার কলেজ শিক্ষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৩২), ছেলে রিশাদ ইসলাম (১২) ও মেয়ে তুবা আক্তার (৭)। এ দুর্ঘটনায় যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার এলাকার বাদল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৪২) নিহত হয়েছেন। নিহত শরিফা বেগমের মেয়ে বৃষ্টি খাতুন (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত লিপি বেগম ও শরিফা বেগম আপন দুই বোন।
এ দুর্ঘটনায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকও নিহত হয়েছেন। তাৎবক্ষনিক কার নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম জানান,’ আমার বাড়ির পাশেই দুর্ঘটনাটি ঘটে। আমার চোখের সামনে এ ঘটনা ঘটেছে। মালবাহী ট্রাকটি ব্যাটারিচালিত অটোরিক্সাটিকে ধাক্কা দিলে এটি রাস্কার ওপর উল্টে যায়। অটোরিক্সার ভেতর ৫জন যাত্রী ও এর চালক ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুই শিশুসহ তিনজন গুরুতর আহত হলে তাৎক্ষনিক তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে শুনেছি হাসপাতালে নেওয়ার পথে দুই শিশু মারা গেছে।’
তিনি আরো জানান, ট্রাকটিকে ধান ছিলো। এটি রৌমারী থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। অটোরিক্সাটি বিপরীত দিক থেকে রৌমারী উপজেলা সদরে যাচ্ছিল।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ নবীউল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে তাৎক্ষকি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রৌমারী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কাউসার আলী বলেন, কাউনিয়ারচর এলাকা থেকে পাঁচ যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সাটি রৌমারী উপজেলার কর্তীমারী এলাকার দিকে যাচ্ছিল। পথে রৌমারী উপজেলার সায়দাবাদ বাজার কাছে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালকসহ তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন। নিহত অটোরিক্সা চালকের বাড়ী ঘটনাস্থেল থেকে প্রায় ২০-২২ কিলোমিটার দুরে কাউনিয়ার চর এলাকায়। এ কারনে তাৎক্ষনিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
‘ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে। আহত দুই শিশু হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। গুরুতর আহত একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,’ তিনি বলেন।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল কবির জানান, ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। দুর্ঘটিনাকবলিত ট্রাক ও এর চালকের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থানিতে প্রস্তুতি চলছে।
তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে প্রায় আড়াই ঘন্টা রৌমারী-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিক্সা সরিয়ে নেওয়ার পর বিকেল ৫টার পর থেকে মহাসগকে যান চলাচল স্বাভাবিক হয়।


More News Of This Category