রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

তাছলিমা খন্দকার নুশরাত (স্টাফ রিপোর্টার)

মাদক চোরাচালানের বিরুদ্ধে লেখালেখির জেরে নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪০) প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় শহরের মুক্ত মঞ্চের সামনে মঠের গোড়া এলাকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এ সময় বক্তারা নেত্রকোনার সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় বেসরকারি আইপিটিভি চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি ও ‘ডিটেকটিভ আর্টিকেল’ ফেসবুক পেজের পরিচালক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে মোটরসাইকেলে আসা দুই অজ্ঞাত যুবক পরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মাথা, গলা ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

জানা গেছে, নিহত আলিফ কলমাকান্দা উপজেলার সুনই গ্রামের বাসিন্দা হলেও দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকার মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন। এর আগেও গত ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করেছিল।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।


More News Of This Category