বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline :
মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,,

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আদিতমারী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাব।

Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন আদিতমারী উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুস সোহরাব।

মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ ডেক্স। বাংলার সংবাদ।

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ আব্দুস সোহরাব। তিনি ৫নং সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আজ বৃহস্পতিবার বিকেল চারটায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। এ সময় তিনি বলেন, শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।

তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ আদিতমারী উপজেলা শাখার সভাপতি ও সম্পাদকের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকলেও বর্তমানে শারীরিক অবস্থার কারণে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না।

আব্দুস সোহরাব বলেন, সবকিছু বিবেচনা করে তিনি স্বেচ্ছায় সহ-সভাপতি পদসহ অন্যান্য সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। একই সঙ্গে মানবিক দিক বিবেচনা করে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। এই বয়সে দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই এখন বিশ্রামে যেতে চাই। সবকিছু বিবেচনা করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তার এ পদত্যাগের ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।


More News Of This Category