বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
Headline :
মধুপুরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছোট গল্প ঃ শহরের কোলাহল ছেড়ে একটুখানি দূরে ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁসে বিকেলে নরম আলোয় হাঁটছি। খুকি সোনা সানজিদা আক্তার মুক্তা আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান সোনালী ব্যাংকের নতুন দুই ডিএমডিকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা’,, বিশিষ্ট শিক্ষাবিদ আমির আহমেদ চৌধুরী রতন স্যারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ বুয়েট থেকে পাস করে, ৩৪তম বিসিএস-এর ক্যাডার এবং জনতা ব্যাংকের চাকরি ছেড়ে প্রাথমিকের শিশুদের পড়ানো সেই নায়লা শারাফ সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সাক্ষাৎ করেছেন! আগেকার শিক্ষক ও বর্তমান শিক্ষক, আগেকার ছাত্র ও বর্তমান ছাত্র সময় বদলেছে, বদলেছে শিক্ষা—বদলেছে কি মূল্যবোধ?৷ নেত্র‌কোণা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা- ২০২৬ এর প্যারেড পরীক্ষা সম্পন্ন,,

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫।

Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা
জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ী সদর থানা পুলিশ অপহরণ মামলার ভিকটিমকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত পাঁচজন আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে উজ্জ্বল ভৌমিক (৫৫) রাজবাড়ী শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে ভিকটিমের স্বজনরা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা প্রদান করেন।

এ ঘটনায় ভিকটিমের স্ত্রী শেফালী ভৌমিক বাদী হয়ে ১৪ এপ্রিল রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩৬৪/৩৮৫/৩৮৬ ধারায় রুজু করা হয় এবং তদন্তভার দেওয়া হয় এসআই মো. রুস্তম আলীর ওপর।

জেলা পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের দিকনির্দেশনায় এবং থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে এসআই রুস্তম আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ীর বিভিন্ন এলাকার বাসিন্দা ইমন শেখ (২২), জুয়েল মোল্লা ওরফে নিপু (২৬), রিনা খাতুন (২৪), আব্দুল আলিম (২৫) এবং রুবেল শেখ (২৫)-কে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তারা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানার ঢালার চর এলাকা থেকে অপহৃত উজ্জ্বল ভৌমিককে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রধান আসামি ইমন শেখ আদালতে স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে এবং অন্যান্য আসামিদের সম্পৃক্ততার কথাও উল্লেখ করেছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী


More News Of This Category