সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline :
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। অর্ধকোটি টাকায় ঐতিহ্য রক্ষার মহৎ উদ্যোগ: গার্ড পরিবারের অর্থায়নে সংস্কার হচ্ছে ১৯৪০ সালের ভরতখালী উচ্চ বিদ্যালয়। তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন।

তুরাগে এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল।

Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

তুরাগে এ এম স্কুল এন্ড কলেজে এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

মোঃ শাহজালাল সুমন,তুরাগ ঢাকা, বাংলার সংবাদ

রাজধানীর তুরাগে অবস্থিত এ এম স্কুল এন্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আন্তরিক ও স্মরণীয় মুহূর্তের সৃষ্টি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের খান আবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামিল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জালাল হোসেন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে, যা উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঊষা তার বক্তব্যে বলেন, “বিদায় মানেই শেষ নয়, বরং এটি নতুন এক উচ্চতর শিক্ষা জীবনের সূচনা। এ প্রতিষ্ঠানে অর্জিত নৈতিক শিক্ষা তোমাদের জীবনের পথচলায় দিকনির্দেশনা দেবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়ক হবে। তিনি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন এ এম স্কুল এন্ড কলেজ এমন এক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে যখন এ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব ছিল। প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যেতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। ২৪ শে জুলাই আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার পতনের পিছনে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ব্যাপক ভূমিকা পালন করেছে এই প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা রাজপথের আন্দোলন লড়াই সংগ্রাম করে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করেছেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে—এটাই সবার প্রত্যাশা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সদস্য শওকত হোসেন, সাবেক ছাত্রনেতা আলী আহমেদ মুকুল, বিএনপি নেতা মনজুরুল হোসেন, সেলিম শেখ, আলমগীর কবির, মাইনুদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় এম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। উল্লেখ্য, আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে বিদায়ী শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন তাদের মাঝে আত্মবিশ্বাস ও প্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category