মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Headline :
প্রতারণার ফাঁদে বিধবা নারী তৃতীয় স্ত্রীর স্বীকৃতির দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন কানন মুহাম্মদ ওসমান গনি চৌধুরী বিশেষ প্রতিনিধি কক্সবাজার বান্দরবানের তিন পার্বত্য উপজেলায় সারের কৃত্রিম সংকটের অভিযোগ। সরকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ, ডিলারদের মজুত তদন্তের দাবি। মোহাম্মদ করিম লামা–আলীকদম প্রতিনিধি ১২ রবিউল আউয়াল উপলক্ষে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ রংপুরে একই পরিবারে চারজন খুন পুলিশ কর্মকর্তা ও আসামীর গায়ে একই রকমের শার্ট নিয়ে সমালোচনা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ পাঁচবিবিতে জামায়াতের ২০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান* মোঃ ইমরুল কায়েস *জয়পুরহাট প্রতিনিধি* ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মধুপুরে জমি দখলের অভিযোগে ফৌজদারি মামলা, তদন্তের দাবি মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল শাহবাজ পুরে থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী রেলী ও সমাবেশ। আব্বাস উদ্দিন (সরাইল উপজেলা প্রতিনিধি) চল যাই যদ্ধে মাদকের বিরুদ্ধে, এই

সাঘাটা হাসপাতালে জনবল সংকট, বাড়ছে দুর্ভোগ।

Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালটিতে তীব্র জনবল সংকটে রোগী ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রতিদিন আশপাশের এলাকা ও চরাঞ্চল থেকে গড়ে ৫ থেকে ৭ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসলেও সেই তুলনায় নেই প্রয়োজনীয় জনবল। ফলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত।

আউটডোর ও ইনডোর মিলিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর সঙ্গে স্বজনদের উপস্থিতিতে প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষের ভিড় জমছে হাসপাতালে। অথচ এ বিশাল চাপের বিপরীতে জনবল রয়েছে হাতে গোনা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ৩য় ও ৪র্থ শ্রেণির মোট ৫১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান সহকারী, একাউন্টেন্ট, স্যাকমো, স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটরসহ গুরুত্বপূর্ণ অনেক পদ রয়েছে। এছাড়া ওয়ার্ড বয়, আয়া, ল্যাব অ্যাটেনডেন্ট, ওটি অ্যাটেনডেন্ট, পরিচ্ছন্নতা কর্মী ও নৈশপ্রহরীর মতো গুরুত্বপূর্ণ পদও শূন্য।

জনবল সংকটের কারণে হাসপাতালের পরিবেশেও দেখা দিচ্ছে অব্যবস্থাপনা। একজন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে পুরো হাসপাতাল পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। ফলে অনেক সময় নোংরা পরিবেশে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুল হালিম নামের এক রোগী বলেন, সকাল থেকে বসে আছি। লোকবল কম থাকায় সেবা নিতে দেরি হচ্ছে। আরেক রোগী রহিমা বেগম বলেন, ওয়ার্ডে ভর্তি হয়েছি, কিন্তু দেখভালের লোকবল কম। নিজের লোকজন নিয়েই সব করতে হচ্ছে।

এছাড়া হাসপাতালটিতে নৈশপ্রহরীর পদ শূন্য থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। রোগী ও স্বজনদের অভিযোগ, মাঝে মাঝে প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে যাচ্ছে। হাসপাতালের আসবাবপত্র হারানোর ঘটনাও ঘটছে। এদিকে, ওষুধের বরাদ্দ কম থাকায় অনেক রোগীকেই বাইরে থেকে ওষুধ কিনে আনতে হচ্ছে। এতে সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

হাসপাতালটির আবাসিক মেডিক্যাল অফিসার(আরএমও) মো. মেহেদী হাসান তন্ময় বলেন, জনবল সংকট থাকায় উন্নত সেবা দিতে বেশ বেগ পেতে হচ্ছে।

বিষয়টি নিয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বলেন, অর্ধশত শূণ্য পদ থাকায় সেবা বিঘ্নিতের খবর পাচ্ছি। জনবল চাহিদা দপ্তরে প্রেরণ করেছি। তবে এ পদগুলো পূরণ হলে সেবার মান আরও উন্নত হবে।

স্থানীয়দের দাবি, দ্রুত শূন্য পদগুলো পূরণ করে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া না হলে সাঘাটা হাসপাতালের সেবা কার্যক্রম আরও ব্যাহত হবে।


More News Of This Category