সাংবাদিক আনোয়ার হোসেন।
শুধু লজ্জা হয়না সেই সকল হায়েনাদের যারা নিজের লালসার শিকারে পরিণত করে অনেক নিষ্পাপ শিশু কে নির্মম নির্যাতন ও হত্যা করে,
আর সেই সকল আইনজিবি নামক কুলাঙ্গার যারা যুগে যুগে নিকৃষ্ট ধর্ষকের পক্ষে ওকালতি করে ধর্ষকের পক্ষ অবলম্বন করে তারা ও আজ লজ্জা হীন।
আজ নিষ্পাপ রামিসা র ধর্ষক ও খুনি যেহেতু টুপি পাঞ্জাবি ও মাদ্রাসার কেউ নয় সেহেতু তথাকথিত বুদ্ধিজীবী, হলুদ মিডিয়া, এমন কি সেই বেশরম নারী বাদী গুলো মুখে কুলুপ এঁটে বসে আছে, তাদের প্রতিবাদ যেন শুধু টুপি দাড়ি ও মাদ্রাসা পড়ুয়া দের বিপক্ষে।
এরপর ও যখন দেশের সাধারণ মানুষের পাশাপাশি কিছু লোক রামিসা হত্যার প্রতিবাদে প্রকৃত বিচার চাইলো তখন দেশের স্বরাষ্ট্র মুন্ত্রী বলে বসলেন
*আমারা মধ্যযুগীয় নই , আমারা আধুনিক*
কতবড় বিবেকহীন কথা!!
কিসের আধুনিক? নিজেদের ফ্ল্যাটে, নিজের শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তা ঘাটে, কোথাও শিশু থেকে বৃদ্ধা নারী কেউ নিরাপদ নয় সেখানে মুন্ত্রী কোন আধুনিকতার কথা বললেন??
দেশের বিচার ব্যবস্থা কি পেরেছে ধর্ষণ বন্ধ করতে?
কোন ধর্ষকের উপযুক্ত শাস্তি কি দিতে পেরেছে দেশের বিচার ব্যবস্থা?
দেশের আদালত কি পেরেছে ধর্ষিতার পরিবার কে প্রকৃত সান্ত্বনা দিতে? পারিনি।
তাহলে আজ আমারা কোন আধুনিক যুগে আছি।
আসলে আধুনিকতা বা বিভিন্ন অযুহাত এজন্যই দেওয়া হচ্ছে যে ধর্ষণ কোন মুন্ত্রী এমপির মেয়ে হয় না হয় যত গরিব মানুষের মেয়ে।
যার কারণে ক্ষমতার দাপট, অর্থের প্রভাবে বিচার হীনতায় আজ মধ্য ও নিম্ন বিত্ত রা।
তবে এটা কোন সভ্য দেশের কালচার হতে পারে না,
সুতরাং এই কালচার থেকে দেশের শাসক গোষ্ঠী সহ সব শ্রেণীর মানুষের দৃষ্টিভঙ্গি র পরিবর্তন আনতে হবে এবং সর্বসম্মতিক্রমে ধর্ষণ ও শিশু হত্যা র বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করতে হবে।