রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

খুলনায় জেলায় গুম ও নির্যাতিত পরিবারের পাশে থাকবে জেলা পরিষদ হুইপ বকুল।

Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )তারেক রহমানের নির্দেশ, গড়বো নতুন বাংলাদেশ”—এই প্রত্যয় সামনে রেখে খুলনায় বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। অসহায়, অসুস্থ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে এক আবেগঘন পরিবেশে।
আজ শনিবার খুলনা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভুক্তভোগী পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ রকিবুল ইসলাম বকুল।
অনুষ্ঠানে খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের মাঝে সর্বমোট ৭ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান-এর পক্ষ থেকে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি বিপ্লবী সালাম ও গভীর সমবেদনা জানানো হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে গুম ও খুনের সংস্কৃতি প্রতিষ্ঠা করে মানুষের কণ্ঠরোধের চেষ্টা করা হয়েছিল। কিন্তু অসংখ্য মানুষের ত্যাগ, রক্ত এবং স্বজন হারানোর বেদনার বিনিময়ে আজ দেশের মানুষ নতুন করে মুক্তির স্বাদ পাচ্ছে।
তিনি আরও বলেন, জেলা পরিষদের এই সহায়তা কোনো দয়া নয়, বরং ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার। অতীতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে দুর্বল করে দেওয়া হলেও এখন সেই অবস্থার পরিবর্তন ঘটছে এবং জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে।
খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা এবং সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পরিষদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শহীদ ও নির্যাতিত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


More News Of This Category