বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline :
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে, ৪১ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু। চট্টগ্রামে চালক ও শ্রমিকদের দক্ষতা, শব্দ দূষণ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা। রাজাপুরে সমাজসেবক সানুর মৃত্যুতে হাজারও মানুষের শোক প্রকাশ, জানাজা শেষে দাফন সম্পন্ন। মনোহরদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১। বান্দরবানে মজুদকৃত ডিজেলের কাগজপত্র প্রদর্শণে ব্যার্থ দোকানের সামনে উক্ত ডিজেলের মূল্য তালিকা না থাকায় অর্থ দন্ড প্রদান। বান্দরবান কেন্দ্রীয় ইসলামী সমাজ কল্যান সমিতি কর্তৃক অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান ও বিদায়ী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু তেরখাদা ইউনিয়নকে গড়তে চান শহরের আদলে। শ্রীবরদীতে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার। নরসিংদীর মনোহরদী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২।

বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু তেরখাদা ইউনিয়নকে গড়তে চান শহরের আদলে।

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা জেলার তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলু (এম,এ) তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু সুষমসেবা নিশ্চিত করতে চান তেরখাদা উপজেলার অবহেলিত ও উপেক্ষিত তেরখাদা ইউনিয়ন ও ইউনিয়ন বাসীর। উন্নয়ন করতে চান তেরখাদা ইউনিয়নের সকল রাস্তা,ঘাট,ব্রিজ,কালভার্ট,মসজিদ,মাদ্রাসা,মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের।
তিনি,ইউনিয়নের কাঁচা সড়ক পাকা করণ,প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে চান।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু চান তেরখাদা ইউনিয়ন বাসীকে উজ্জীবিত করতে। অসহায় মানুষের পাশে দাড়িয়ে সুষম সেবা নিশ্চিত করতে।
বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে তেরখাদা ইউনিয়ন বাসীকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন।দিনমুজুর ও অসহায়দের পাশে থেকে নিরলস সেবা প্রদান করে আসছেন। চৌধুরী ফখরুল ইসলাম বুলু উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রী কলেজের লাইব্রেরী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন।
তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্রদলের নেতা হিসেবে সংগঠন থেকে এগিয়ে নিয়ে গেছেন বিচক্ষণতার সাথে। উপজেলা যুবদলের সভাপতি হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেন। যুব সংগঠনটিকে গতিশীল এবং বেগবান করতে তার ছিলো প্রাণান্তকর চেষ্টা। পরবর্তীতে চৌধুরী ফখরুল ইসলাম বুলু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার কর্মযজ্ঞের কারণে তাকে উপজেলা বিএনপির আহবায়ক নির্বাচিত করা হয়। তিনি এখন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি মেধা মনন খাটিয়ে তেরখাদা ইউনিয়নবাসীর ভাগ্যোন্নয়নে পরিশ্রম করে আসছেন। ইউনিয়নবাসীর সেবা করার লক্ষ্যে দীর্ঘদিন আগে থেকে গরীব মেধাবী ছাত্রদের সহযোগী হিসেবে সহযোগিতা,অসহায়দের পাশে দাঁড়ানো, এলাকার আইন শৃঙ্খলা ভালো রাখা,কোন্দল মীমাংসা সহ সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
তিনি সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছেন। তিনি গরীব দুঃখী মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।
চৌধুরী ফখরুল ইসলাম বুলু মানবতার মুর্ত প্রতীক।ফখরুল ইসলাম বুলু যুগ যুগ ধরে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে আত্মনিয়োগ করেছেন।তিনি চিত্র মহিলা ডিগ্রী কলেজের লাইব্রেরি শিক্ষক ছাড়াও তেরখাদায় মাধ্যমিক পর্যায়ে নারী শিক্ষার একমাত্র ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সম্মানিত সদস্য হিসেবে সেবা প্রদান করেছেন।
তিনি শতদল মহাবিদ্যালয় গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তেরখাদা সদরের ইাখড়ি কাটেংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক সংগঠনের মধ্যেও তার রয়েছে ব্যাপক গ্রহণ যোগ্যতা। তিনি দলের নেতা কর্মীদের মূল্যায়ন করেন, দলকে সুসংগঠিত করা, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া,দলের সকল প্রকার প্রচার প্রসারে রয়েছে তার রয়েছে অক্লান্ত পরিশ্রম।তার কর্মের সুনাম ও সুখ্যাতি শুধু তেরখাদা ইউনিয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়,গোটা উপজেলায় তার রয়েছে ব্যাপক সুনাম এবং সুখ্যাতি। সকলের কাছে তিনি একজন গ্রহণযোগ্য মানুষ। চৌধুরী ফখরুল ইসলাম বুলু তেরখাদা উপজেলার তেরখাদা গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বংশের কৃতি সন্তান।
তার পিতা মরহুম আলহাজ্ব জালাল উদ্দিন চৌধুরী একজন প্রসিদ্ধ মানুষ ছিলেন।তিনি শিক্ষকতার পাশাপাশি সমাজ ও সামাজিকতায় মনোনিবেশ করে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।আলহাজ্ব চৌধুরী জালাল উদ্দিনও তেরখাদা সদরের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য বিদ্যাপীঠ ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির বার বার নির্বাচিত সদস্য ছিলেন।চৌধুরী জালাল উদ্দিনের দ্বিতীয় পুত্র চৌধুরী ফখরুল ইসলাম বুলু শিক্ষা, দীক্ষায়, সামাজিকতায়,মানবতায়,গরীব দুঃখী মেহনতী মানুষের সেবায় শীর্ষে অবস্থান করছেন
তিনি,অক্লান্ত পরিশ্রম করে এবং মেধা মনন খাটিয়ে
নিজস্ব অর্থায়নে তেরখাদা ইউনিয়নবাসীর নানাবিধ কার্যক্রম পরিচালনা করছেন।উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী ফখরুল ইসলাম বুলুর সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন,বাকি জীবনও জনগণের সেবায় নিয়োজিত থাকতে চান। সকল শ্রেণি পেশার লোক নিয়ে তেরখাদা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করতে চান।
বিভিন্ন বিদ্যালয়,মাদ্রাসা ও কলেজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।তেরখাদা ইউনিয়নের রাস্তাঘাট ব্রিজ কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ সকল প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করতে চান। তিনি বলেন, তেরখাদা ইউনিয়নকে গড়তে চান শহরের আদলেই।
এজন্য তিনি তেরখাদা ইউনিয়নবাসীসহ তেরখাদা উপজেলাবাসীর দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category