সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline :
শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার অপসারণে যুক্তরাষ্ট্র সরকারের যথার্থতা প্রমাণিত হলো। লালমনিরহাট সদর হাসপাতালে কোনো সরকারি নিয়ম নেই,সরকারি নেই কোনো রশিদ । গাছের ডালের সঙ্গে সংঘর্ষ: নীলফামারীতে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ । ​বান্দরবানে এপেক্স ক্লাব অব সাঙ্গু’র ক্লাব স্কুলিং, ৮ম পালাবদল, গ্র্যান্ড রিসিপশন ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত। জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা। শিক্ষার্থীরা কতটুকু শিখছে সেটাই হবেপ্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। সফলতার মূল সূচক লালমনিরহাটে আ.লীগ নেতার বাড়িতে ৬ জনের মৃত্যু: সাবেক ডিজি সাব্বির বিন শামস কারাগারে।

বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ।

Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা বড়হাতিয়া চাকফিরানী নতুনপাড়া সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে আজ (৩০ মার্চ) বিকাল চারটায় সংগঠনের কার্যালয়ে এলাকার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা-উপকরণ হিসেবে স্কুল ব্যাগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতী সন্তান ও রাঙ্গামাটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজউদ্দিন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আবু তালেব খোকা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহ আলম বলেন, শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি সুশিক্ষায় শিক্ষিত, সে জাতি ততবেশি উন্নত ও সমৃদ্ধ হবে। সমাজের প্রতিটি শিশু যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, সে বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে। কোনো শিশু যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, এ লক্ষ্য নিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এসময় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সামাজিক আন্দোলনের মাধ্যমে শিক্ষা বিস্তার ও শিক্ষিত জাতি গঠনের আহ্বান জানান।

সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাফর আলম রবিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চাকফিরানী নতুনপাড়া পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুল হাকিম, সালেহ আহমদ, মোহাম্মদ ইসলাম, আসহাব মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক মো. পারভেজ, সহ-দপ্তর সম্পাদক বাহাদুর, সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ রকিব, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাকিব, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রাকিব, কার্যনির্বাহী কমিটির সদস্য শামসুল আলম রিয়াদ, আকিব প্রমুখ।


More News Of This Category