বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

খুলনায় বিএনপিপন্থী আইনজীবী প্যানেলের নিরঙ্কুশ জয়।

Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের নিরঙ্কুশ জয়! খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল।গত রবিবার (২৯ মার্চ২০২৬) রাতে ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ আব্দুল আজিজ।সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ, সহ-সভাপতি পদে মো. মোশারফ হোসেন শেখ ও এডভোকেট মো. মহসিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোল্লা মশিউর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক এম এম তহিদুজ্জামান, লাইব্রেরী সম্পাদক জয়দেব কুমার সরদার,সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুরুন্নাহার নাজমুন্নেছা জেবা। সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, মো. শাহজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি।নির্বাচনে মোট ১,২০২ জন ভোটারের মধ্যে ১,০৫৬ জন ভোট দিয়েছেন। চারটি প্যানেলের ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।


More News Of This Category