সোমবার, ০১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

তেরখাদার আবুল হোসেন বাবু লড়বেন ভাইসচেয়ারম্যান পদে।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )

খুলনা জেলার তেরখাদা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে, আবুল হোসেন বাবু মোল্লা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

এটি ছাড়াও, আবুল হোসেন বাবু মোল্লা খুলনা জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে, তিনি একজন ডিপ্লোমা কৃষিবিদ এবং এম. ডিগ্রিধারী। এছাড়া, তিনি নাচুনিয়া-জুনারী দাখিল মাদ্রাসা, তেরখাদা, খুলনায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

 

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে, আবুল হোসেন বাবু মোল্লা একজন কর্মঠ, বিচক্ষণ ও পরিশ্রমী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকার গরীব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করে আসছেন। তার অসহায় মানুষের দুঃসময়ে, তিনি একজন নির্ভরযোগ্য সহায় হিসেবে পরিচিতি লাভ করেছেন।তিনি একজন ন্যায়পরায়ণ ও ধর্মভীরু ব্যক্তি, যিনি সার্বক্ষণিক জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন। শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছেন।আবুল হোসেন বাবু মোল্যা উল্লেখ করেছেন যে, তিনি আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে লড়াই করতে চান। তিনি যদি বিজয় অর্জন করেন, তাহলে তেরখাদার অসহায় গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন। তেরখাদার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে, তেরখাদাকে একটি আধুনিক উপজেলায় রূপান্তরিত করতে তিনি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।


More News Of This Category