বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

সাঘাটার রাজনীতিতে নতুন সমীকরণ, চেয়ারম্যান পদে আসতে চান রাঙ্গা।

Update : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টারঃ

 

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে। আসন্ন এই নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ আরসাদুল কবীর রাঙ্গা।

 

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এবং গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সাঘাটা টেকনিক্যাল অ্যান্ড বিএম ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন।

 

অধ্যক্ষ রাঙ্গা বলেন, দলীয় সমর্থন পেলে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তার এই ঘোষণার পর স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

এদিকে তার প্রার্থিতা ঘোষণাকে ঘিরে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও আগ্রহ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, তার অংশগ্রহণে এবারের নির্বাচনে নতুন মাত্রা যোগ হতে পারে।

 

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাঘাটা উপজেলার রাজনীতিতে রাঙ্গার প্রার্থিতা একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, তিনি দলীয় সমর্থন ও জনসমর্থন কতটা অর্জন করতে পারেন।


More News Of This Category