বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২৫ নং ওয়ার্ডসহ দেশবাসীকে মাহিদুল আলম মুকুলের শুভেচ্ছা বার্তা।

Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

মো: শাহজালাল সুমন:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৫ নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহিদুল আলম মুকুল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই দিনটি সকলের জীবনে অনাবিল সুখ ও শান্তির বার্তা বয়ে আনে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্রতা মানুষের মাঝে পারস্পরিক সহমর্মিতা, ভালোবাসা ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করবে। মাহিদুল আলম মুকুল বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুঃসময়ে তিনি একজন ত্যাগী নেতা হিসেবে তেজগাঁও এলাকায় দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছরের সংকটময় সময় অতিক্রম করে দেশ আজ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে তিনি এলাকার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি ২৫ নং ওয়ার্ডবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।


More News Of This Category