বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ইফতার ও দোয়া মাহফিল।

Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, ইফতার ও দোয়া মাহফিল ১৩ মার্চ, শুক্রবার, বিকেলে স্থানীয় তাজ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও আবেদন পত্রিকার সম্পাদক-প্রকাশক লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আজাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও চট্টগ্রাম মহানগর নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আফসার তৌহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ও সাংবাদিক মোহাম্মদ ইব্রাহিম কুতুবী, এডভোকেট রাসেল আহমেদ ভূঁইয়া, মোহাম্মদ আনিসুল হক খোকন, শাহরিয়ার সুমন, স ম জিয়াউর রহমান, মোহাম্মদ ইফতেখার হোসেন, শামসুল আলম রানা, আব্দুল মবিন, মোহাম্মদ শেকান্তর আলম, ডা. মানিক শর্মা, পারভিন আক্তার, মো. ইসহাক, মুহাম্মদ ইব্রাহীম, মোহাম্মদ মাসুম, মোহাম্মদ নুর উদ্দিন, জহিরুল আলম। সভার সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ চৌধুরী।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে মো. কামাল উদ্দিন বলেন, সাংবাদিকতা পেশা একটি মহান পেশা। জাতির তৃতীয় নয়ন কিংবা দর্পণ হিসেবে বিবেচিত সাংবাদিকতা। আধুনিক ও উন্নয়নশীল দেশগুলোতেও সাংবাদিকতা পেশার গুরুত্ব অনেক ও তাৎপর্যপূর্ণ। তিনি আরও বলেন, সাংবাদিকতার মান অক্ষুণ্ন রেখে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আতিকুর রহমান আজাদ বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব যথাযথ পালন করার জন্য জাতীয় সাংবাদিক সংস্থার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের বিকল্প নেই।

সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ এবং চট্টগ্রাম জেলা কমিটির নেতৃবৃন্দ কেক কাটায় অংশগ্রহণ করেন। সবশেষে সভাপতি লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ সংগঠনের কাঠামোগত দিক নির্দেশনা তুলে ধরেন এবং রমজানের পবিত্রতার দিকসমূহ বর্ণনা করেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


More News Of This Category