রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

*সাংবাদিক কে এম কামরুজ্জামান জুয়েল রানা ঈদের শুভেচ্ছা জানালেন*

Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মোঃ সাব্বির হোসেন
নিউজ ডেস্ক

রূপসা উপজেলার সর্বস্তরের জনগণসহ সকল ধর্মের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা কে এম কামরুজ্জামান জুয়েল রানা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে। ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

একই সঙ্গে এলাকার শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। কে এম কামরুজ্জামান জুয়েল রানা ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৫নং ঘাটভোগ ইউনিয়ন শাখার সফল সাবেক সদস্য সচিব ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছাত্রদল রূপসা উপজেলা শাখার সাবেক সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫নং ঘাটভোগ ইউনিয়ন শাখার সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বর্তমানে তিনি রূপসা থানা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিক হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল ও এলাকাবাসীর সমর্থন কামনা করে তিনি বলেন, জনগণের রায় পেলে এলাকার উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি তিনি সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

শেষে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপসাবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


More News Of This Category