বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

এমপি হেলালের পক্ষে তেরখাদায় ইফতার বিতরণ।

Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

মোঃ সোহেল রানা

( প্রাইম রিপোর্টার )

  1. পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও এলাকায় রোজাদার পথচারী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষ থেকে এ মানবিক উদ্যোগ বাস্তবায়ন করেন বিএনপি নেতা ফেরদাউস মোল্লা।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল থেকে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও আশপাশের এলাকায় ঘুরে ঘুরে রোজাদার পথচারী, শ্রমজীবী মানুষ ও শিশুদের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি।

ইফতারের প্রতিটি প্যাকেটে ছিল মুরগির বিরিয়ানি, ডিম ও বিশুদ্ধ পানির বোতল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানে রোজাদার মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ফেরদাউস মোল্লা তেরখাদা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি সাবেক উপজেলা বিএনপির সদস্য এবং সাবেক ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রমজানের সময়ে পথচারী ও শ্রমজীবী মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এতে অনেক রোজাদার মানুষ ইফতারের সময় উপকৃত হয়েছেন বলে তারা মনে করেন।


More News Of This Category