বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
Headline :
জমি উদ্ধার, পাওনা টাকা আদায় ও আইনী সহায়তার প্রতিশ্রুতি, বাস্তবে প্রতারণা”—ইন্টারন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন কাউন্সিলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইডি কার্ড বাণিজ্যের অভিযোগে ‘দৈনিক বাংলার সংবাদ’: কথিত সাংবাদিক আবুল হাসেমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে প্রতারণা: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন। অনুশোচনা ও কৃতজ্ঞতা প্রকাশ। কথিত সাংবাদিক মোঃ আবুল হাসেমের প্রতারণার জাল সারাদেশে—একাধিক ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে কোটি টাকার বাণিজ্য। গত ২৮-১-২০২৬ ইং রোজ বুধবার সাব্বির হোসেন ও বিদ্যুৎচন্দ্র বর্মন এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। উলিপুরে সরকারি কাছারি পুকুর দখল ও মাদকসেবীদের আড্ডা: অভিযোগ করেও মিলছে না প্রতিকার। অনলাইন লোন সার্ভিসের আড়ালে প্রতারণার জাল: সর্বস্বান্ত হচ্ছে সাধারণ মানুষ। বিএনপির চক্রান্ত ফাঁস, দাম বাড়াতেই তেল ছাড়ছিল না সরকার বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার।

কিশোরগঞ্জের নরসুন্দা নদী অবৈধভাবে দখলের পাঁয়তারা; এমপি মাজহারুলের কঠোর হুঁশিয়ারি।

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,

  • বাপসনিউজঃ কিশোরগঞ্জ জেলার শহর দিয়ে বয়ে যাওয়া সুপ্রাচীন নরসুন্দা নদীর ওপর নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

 

নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম দুই দিনের আল্টিমেটাম দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এই অবৈধ স্থাপনা অপসারণ করা না হলে প্রশাসনের মাধ্যমে তা গুঁড়িয়ে দেওয়া হবে।আইবিএননিউজকে এ সংবাদ জানিয়েছেন সাংবাদিক এএসএম হামিদ হাসান ।

 

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা এলাকায় নরসুন্দা নদীর মধ্যবর্তী জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শনে যান এমপি।

 

স্থানীয় সূত্জারে করে যায়, কিশোরগঞ্জ শহরের একটি অংশে নরসুন্দা নদী দখল করে বাউন্ডারি নির্মাণ করছেন হুমায়ুন কবির ও মকবুল মিয়া নামে দুই ব্যক্তি। এ সংক্রান্ত একটি ছবি সাম্সাপ্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে জেলা জুড়ে সমালোচনা শুরু হয়।

পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিন পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

 

ঘটনাস্থল পরিদর্শনের সময় এমপি বলেন, নরসুন্দা শুধু একটি নদী নয়, এটি কিশোরগঞ্জবাসীর আবেগ, ইতিহাস ও অর্থনীতির একটি বৃহৎ অংশ। অবৈধভাবে এই নদী দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।

 

তিনি আরো বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ও অস্তিত্ব রক্ষায় শীঘ্রই সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করা হবে। পাশাপাশি দ্রুত নদী খননের মাধ্যমে পানিপ্রবাহ সচল রাখার উদ্যোগ নেওয়া হবে। দখলমুক্ত করার পাশাপাশি নদী পুনরুদ্ধারে সমন্বিত ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

 

বর্তমানে নরসুন্দা নদী অবৈধ দখল, ময়লা-আবর্জনা এবং কচুরিপানার কারণে নাব্যতা হারিয়ে মৃতপ্রায় অবস্থায় রয়েছে।

তিনি নদীপাড়ের মানুষের প্রতি সচেতনতা ও দখল রোধে প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসরাইল মিঞা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category