বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

দুর্নীতিবাজের ঠাঁই নেই- মির্জা ফখরুল।

Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

গীতি গমন চন্দ্র রায় গীতি।।

স্টাফ রিপোর্টর।।
‘ঠাকুরগাঁওয়ে কোনো দুর্নীতিবাজকে ঠাঁই দেওয়া হবে না এবং দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অতীত নিয়ে সময় নষ্ট না করে আমাদের ভবিষ্যতের দিকে নজর দেওয়া উচিত যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা যায়।প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলো পর্যালোচনার পাশাপাশি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে যার মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। এরই মধ্যে বিশেষজ্ঞ দল জমি পরিদর্শনে এসেছেন এবং আশা করা যাচ্ছে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই এখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

জননিরাপত্তা ও জনকল্যাণের বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ ঠাকুরগাঁও পৌরসভার আধুনিকায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং নারী উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি জানান, দুর্নীতি দমনে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করবে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


More News Of This Category