রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline :
ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

অঞ্জনা চৌধুরী স্টাফ রিপোর্টার”

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করি,
বিতর্কের মাধ্যমে যৌক্তিক সুনাগরিক গড়ি” এই প্রতিপাদ্যকে ধারণ করে সিরাজগঞ্জের কাজিপুর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।২৮ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার এর উদ্যোগে এবং এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ এডুকেশন সার্ভিসেস (আরচেস) এর সহযোগিতায় কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বিচারক ও মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন বিতর্ক বিশ্লেষক উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। দুটি বিচারক প্যানালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা মাধ্যমিক একাডেমি সুপারভাইজার আতিকুর রহমান, আমিনা মনসুর ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক আব্দুল জলিল, পুলিশ পরিদর্শক শফিউল আলম, সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ,আরচেস কাজিপুর সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারি পুষ্টিবিদ আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানের সমন্বয়কারি মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আরচেস এর
সহকারী সমন্বয়কারি সাথী খাতুন, ম্যানেজার সোহাগ রহমান। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ৮ টি মাধ্যমিক বিদ্যালয়।

৮টি স্কুলের অংশগ্রহণের উপর ভিত্তি করে নক-আউট পদ্ধতিতে কোয়াটার ফাইনালে ৪টি বিতর্ক, সেমি-ফাইনালে ২টি বিতর্ক এবং ফাইনালে ১টি বিতর্ক অনুষ্ঠিত হয়। ৮টি স্কুলের মধ্যে ফাইনালে অংশ গ্রহণ করে শিমুলদাউর উচ্চ বিদ্যালয় ও তারাকান্দি উচ্চ বিদ্যালয়। ফাইনাল বিতর্কের বিষয় ছিলো “দুর্বল শিল্পায়নের জন্য আমাদের অর্থনৈতিক সংকটই মূলত দায়ী”। এই বিষয়ে তারাকান্দি উচ্চ বিদ্যালয়, শিমুলদাইড় উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিতার্কিকদেরকে উৎসাহিত করতে ৮টি স্কুল থেকে অংশগ্রহণকারী সকল বিতার্কিকদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষে থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়েতের জন্য ট্রান্সপোর্ট এলাউন্স প্রদান করা হয়। এছাড়াও এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ এডুকেশন সার্ভিসেস (আরচেস) এনজিও’র পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য ইফতারের আয়োজন করে।

পরে অতিথি বৃন্দ পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী শিক্ষার্থীবৃন্দ।


More News Of This Category