বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

পার-রানীর পাড়ায় ফ্রি কোরআন শিক্ষা ও বিতরণ কর্মসূচির মহতী উদ্যোগ

Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ রানা মিয়া
বগুড়া জেলা প্রতিনিধি | ২১ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ার জেলা গাবতলী উপজেলা পার-রানীর পাড়া গ্রামে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে এক ব্যতিক্রমী ও মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে কোরআনের আলো ছড়িয়ে দিতে মাসব্যাপী ‘ফ্রি কোরআন শিক্ষা ও কোরআন বিতরণ কর্মসূচি–২০২৬’ এর আয়োজন করা হয়েছে।বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন-এর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হবে। তিনি বলেন আগামী ০৪ রমজান ১৪৪৭ হিজরি থেকে প্রতিদিন বাদ আসর থেকে এই কোরআন শিক্ষা কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে।পার-রানীর পাড়া গ্রামের ১০টি মসজিদে এই কার্যক্রম চলবে।প্রতিটি মসজিদে ১০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী এই সুযোগ পাবেন। ২৭শে রমজান শিক্ষা সমাপনী উপলক্ষে ১০০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হবে। বিতরণ অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হবে।
এই উদ্যোগ প্রসঙ্গে আয়োজক মিনহাজুল ইসলাম তুহিন আরো বলেন, “পবিত্র রমজান মাস কোরআন নাজিলের মাস। আমাদের গ্রামের মানুষ, বিশেষ করে যারা কোরআন শিখতে আগ্রহী, তাদের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
গ্রামের স্থানীয় মুরুব্বি ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে গ্রামের যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় নৈতিকতা ও কোরআনের শিক্ষা আরও সুদৃঢ় হবে।


More News Of This Category