বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া রাজশাহী মহানগর কমিটির আয়োজনে দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টা থেকে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্বে ছিলেন আরিফুল ইসলাম রতন।

অনুষ্ঠানের প্রথমার্ধে ফারিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য ও বিগত মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মিজান,এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর,এরিয়া ম্যানেজার নাসির,এরিয়া ম্যানেজার মোস্তফা,এরিয়া ম্যানেজার সুলতান,ফারিয়ার উপদেস্টা আরিফুল ইসলাম মাসুম,ফারিয়ার প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবীর,সাবেক সভাপতি শামসসহ ফারিয়ার নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী অংশগ্রহণ করে। পরবর্তীতে অনুষ্ঠানের আয়োজক আরিফুল ইসলাম রতনের নেতৃত্বে নির্বাচন কমিটির সদস্য এরিয়া ম্যানেজার মিজানুর রহমান সহ নির্বাচন কমিটির তত্বাবধানে ফারিয়া রাজশাহী মহানগরের সকল সদস্যদের ভোটে অংশগ্রহণের মাধ্যমে সভাপতি হিসেবে মো: সামস উদ্দীন আহম্মেদ নয়ন,সাধারন সম্পাদক হিসেবে মাসুদ আলম নয়ন সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা জয়লাভ করে। ভোট গননা পরিচালনা করেন ফারিয়ার সাবেক উপদেষ্টা হুমায়ুন কবীর।

মধ্যাহ্ন ভোজের পরে ফারিয়ার সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরন, বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হয়। সম্মেলনে ফারিয়ার প্রায় সাতশ সদস্য অংশগ্রহণ করেন।

সম্মেলনে সার্বিকভাবে সহযোগিতা করেন রাজশাহী মহানগর কমিটির সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য ফারিয়া সারা বাংলাদেশের ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে ২০১৫ সালে গঠন করা হয়।

ক্যাপশন- নবনির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে সম্মেলনের সভাপতি আরিফুল ইসলাম রতন।


More News Of This Category