সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি : কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫, কক্সবাজার।

র‌্যাব সূত্রে জানা যায়, সন্ত্রাসবাদ দমন এবং অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে র‌্যাবের চলমান গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে জনৈক কামাল হোসেন (পিতা–মৃত সিরাজ মিয়া) এর মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাসরত আসাদ উল্লাহর বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো মতে ড্রইং রুম থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে দুই জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব।

আটককৃতরা হলেন—
আসাদ উল্লাহ (৪৬), পিতা–মকবুল আহমেদ, স্থায়ী ঠিকানা জালাল আহমেদ বাড়ি, পদুয়া, থানা–রাঙ্গুনীয়া, জেলা–চট্টগ্রাম; বর্তমানে নাইট্যংপাড়া, টেকনাফ পৌরসভা।
অপরজন জালাল আহমেদ (৬৫), পিতা–মৃত মো. বশরু, স্থায়ী ঠিকানা বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, থানা–উখিয়া, জেলা–কক্সবাজার; বর্তমানে নাইট্যংপাড়া, টেকনাফ পৌরসভা।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি অপো ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category