সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

কুমিল্লা-৯ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

মোঃ আবুল খায়ের( মানোরগঞ্জ) কুমিল্লা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা -৯ মনোহরগঞ্জ লাকসাম আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আবুল কালামের পক্ষে দুই উপজেলা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি দলীয় নেতারা, বুধবার ১৭ই ডিসেম্বর দুপুরে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার নার্গিস সুলতানা’র কাছ থেকে আবুল কালামের পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন লাকসাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল,
অপরদিকে, একই দিনে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার গাজালা পারভীন রুহি’র কাছ থেকে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান,
এসময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপি সহ-সভাপতি ইব্রাহিম খলিল, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু,উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান,
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম মনসুর, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, সহদপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্নআহবায়ক বাহারুল আলম বাবর সহ লাকসাম মনোহরগঞ্জ উপজেলা ও পৌরসভার নেতারা উপস্থিত ছিলেন।
মনোহরগঞ্জ উপজেলার বিএনপির দপ্তর সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মোঃ রহমতুল্লাহর জিকু আমাদের প্রতিনিধি কে জানান, কুমিল্লা-৯ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম ভাইয়ের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি আমরা এই আসনটি কালাম ভাইকে বিপুল ভোটে বিজয়ী করে তারেক রহমান কে উপহার দিতে চাই ।
লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক আমাদের প্রতিনিধিকে জানান, আসন্ন নির্বাচনে এ আসনটি তারেক রহমান তথা আমাদের বিএনপির দলীয় মনোনীত প্রার্থী আবুল কালাম কে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধপরিকর।


More News Of This Category