শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

মোহনগঞ্জে ৫ম শ্রেণির বিদায়: মিলাদ–দোয়ায় শিক্ষার্থীদের অনুপ্রেরণায় গর্জে উঠল মাইলোড়া বিদ্যালয়

Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মো: আল ফরিদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জের ৭নং মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (১০ ডিসেম্বর) ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ঘিরে সৃষ্টি হয় এক ব্যতিক্রমী পরিবেশ। আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে বিদ্যালয়ের হলরুম কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে—শিক্ষার্থী ও অভিভাবকদের ঢল ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শাহজাদা ওসমানী এবং সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মো. খাইরুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে সরাসরি ও স্পষ্ট বার্তা দেন।
অভিভাবকদের মধ্যে ব্যবসায়ী শ্যামল মোল্লা, সাংবাদিক সুমন মাহমুদ শেখ, এবং প্রভাষক মাহমুদা আক্তার (স্বর্ণালি) দৃঢ় কণ্ঠে শিক্ষার্থীদের চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্বে হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম মিলাদ ও দোয়া পরিচালনা করে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার প্রার্থনা করেন।


More News Of This Category