শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে IHPDRC-এর উদ্যোগে জমকালো আয়োজনে র‍্যালি ও বর্ণাঢ্য কর্মসূচি উদযাপন হয়েছে

Update : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (IHPDRC) ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পলাশীর মোড় পর্যন্ত এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন IHPDRC-এর চেয়ারম্যান নুরুল্লাহ আল আমিন। উদ্বোধনী বক্তৃতায় তিনি মানবাধিকার রক্ষায় সবার ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, মানবাধিকার শুধু একটি ধারণা নয়, এটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি।

র‍্যালির নেতৃত্ব দেন সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক লায়ন মোঃ এএইচ রোমিও। তাঁর নেতৃত্বে মানবাধিকার, ন্যায়বিচার, সামাজিক সমতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে ব্যানার–ফেস্টুন নিয়ে র‍্যালিটি শহীদ মিনার থেকে পলাশীর মোড় পর্যন্ত অগ্রসর হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিপুটি ডিরেক্টর (যোগাযোগ) বিদ্যুৎ চন্দ্র বর্মন, কো–ডিরেক্টর মোঃ আলী আহসান, কাব্য ইসলাম, আলেয়া ইসলাম আলো, আঃ রহিম মিয়া, হারুন ওর রশিদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের পরিচালক, ডিপুটি ডিরেক্টর এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

র‍্যালিতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ এই শোভাযাত্রা মানবাধিকার রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে।

র‍্যালি শেষে মানবাধিকার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা, যেখানে বক্তারা মতপ্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার, নারীর অধিকার, শিশুর নিরাপত্তা এবং সামাজিক ন্যায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

আয়োজকরা জানান, মানবাধিকার দিবস শুধু একটি অনুষ্ঠান নয়— এটি মানবিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার। IHPDRC ভবিষ্যতেও মানবাধিকার সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করবে।


More News Of This Category