শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline :
খুলনায় এলপিজি বাজারে নৈরাজ্য: নির্ধারিত দামের চেয়ে বেশি নিয়ে ক্রেতাদের সাথে প্রতারণা। ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )। ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন ।

জুলাই যোদ্ধা মাসুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি:
জুলাই আন্দোলনে আহত পঞ্চগড়ের আব্দুল্লাহ আল মাসুদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও যাচাইবাছাইহীন’ অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়’ নামে আহত জুলাই যোদ্ধাদের সংগঠন।
শনিবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ প্রতিবাদ করা হয়। প্রতিবাদ বিবৃতিতে স্বাক্ষর করেছেন ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়ের সদস্য সচিব মিঠুন ইসলাম
বিবৃতিতে বলা হয়, গত ৫ ডিসেম্বর সংগঠনের একটি গুরুত্বপূর্ণ আয়োজনকে কেন্দ্র করে সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল মাসুদকে জড়িয়ে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এতে শুধু ব্যক্তিগত সম্মানহানি নয়, বরং সমগ্র ওয়ারিয়র্স অব জুলাই সংগঠনের উদ্যোগ, ঐক্য ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
সংগঠনটির দাবি- শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সহায়তায় সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ পরিচালনা করে আসছে। সেই কার্যক্রম দুর্বল করতে সরকারি বরাদ্দকৃত চাল উত্তোলনের টাকার বিষয়টি নিয়ে মনগড়া গল্প বানিয়ে ভুল ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে। অথচ এ উত্তোলন ও ব্যয়ের প্রতিটি ধাপ সংগঠনের সর্বোচ্চ পাঁচ সদস্যের নেতৃত্বেই সম্পন্ন হয়েছে।
ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়ের সদস্য সচিব মিঠুন ইসলাম বলেন, একজনকে লক্ষ্য করে উদ্দেশ্যপূর্ণভাবে অপমান ও হেনস্তা করা হচ্ছে। সংগঠনের হিসাব সাংগঠনিক নিয়মে পরিচালিত হয়- এটি ব্যক্তিগত জবাবদিহিতার বিষয় নয়। যাচাই না করে যেসবসব ছড়ানো হয়েছে, তা সরাসরি সম্মানহানির শামিল।
তিনি আরও বলেন, এই ধরনের অপপ্রচার শুধু একজন মানুষের বিরুদ্ধে নয়- বরং শহিদ ও আহত জুলাই যোদ্ধাদের স্বার্থে সংগঠনের চলমান কাজের বিরোধিতা।
বিবৃতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে গণমাধ্যমকর্মী, প্রশাসন ও দেশপ্রেমিক সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়- মিথ্যা ও বানোয়াট প্রচারণা রুখে দাঁড়ানো সময়ের দাবি।
জানা গেছে, আব্দুল্লাহ আল মাসুদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘী ইউনিয়নের পানিডুবি এলাকায়। গতবছরের ১৬ জুলাই রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের হামলায় আহত হন তিনি। এছাড়া রংপুরের শহীদ আবু সাঈদ হত্যা মামলার স্বাক্ষীও তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category