সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মুন্সিগঞ্জে পৃথক স্থানে অজ্ঞাত নারী ও পুরুষের লাশ উদ্ধা

Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় একই দিনে দুটি নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে থানা ও নৌ-পুলিশ।

আজ শনিবার দুপুর ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরে প্রথমে অজ্ঞাত এক নারীর (আনুমানিক ৩৫) লাশ দেখতে পান স্থানীয় জেলেরা। পরে বেলা সাড়ে ১টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দী সংলগ্ন কাজলী নদীতে ভাটার সময় তীরে আটকে থাকা অজ্ঞাত এক পুরুষের (আনুমানিক ৩৬) লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় জেলে আলী হোসেন বলেন, “মেঘনায় লাশটা ভেসে এসে ডুবুরচরে আটকে গেছে বলে মনে হচ্ছে।”

দাসকান্দীর বাসিন্দা সোহাগ জানান, “সকাল থেকেই কাজলী নদীতে লাশ ভাসতে দেখছিলাম। ভাটা নামতেই তীরে লেগে যায়।”

গজারিয়া নৌ-পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।”

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, “দুটি লাশই অজ্ঞাত। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। নৌ-পুলিশের সঙ্গে থানা পুলিশও কাজ করছে।”

লাশ দুটির ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।


More News Of This Category