শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

গাবতলী গোলাবাড়ি শ্রমিক দলের পূর্ণাঙ্গ বন্দর কমিটি অনুমোদন: সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক অমিত হাসান

Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মোঃ রানা মিয়া
বগুড়া জেলা প্রতিনিধি ।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আওতাধীন গুরুত্বপূর্ণ শাখা গাবতলী গোলাবাড়ি শ্রমিক দলের পূর্ণাঙ্গ বন্দর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮/১১/২৫ইং তারিখে এই কমিটি ঘোষণা করা হয়।

দীর্ঘদিন ধরে অপেক্ষার পর ঘোষিত এই কমিটিতে মোঃ শহিদুল ইসলাম-কে সভাপতি এবং অমিত হাসান-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শামীম সরকার সহ মোট ৩১ সদস্য স্থান পেয়েছেন।

নতুন এই কমিটি অনুমোদন দেওয়ায় শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নবনির্বাচিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অমিত হাসান দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তারা আশা প্রকাশ করেন, এই কমিটি গাবতলী গোলাবাড়ির শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিটি অনুমোদন দেওয়ার সময় শ্রমিক দলের উপজেলার সভাপতি মোঃ আলম আকন্দ, সাধারণ সম্পাদক মোঃ শাহিন পাইকার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । নবনির্বাচিতদের অভিনন্দন জানান এবং শ্রমিক অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমাদের উপর অর্পিত এই গুরু দায়িত্ব আমরা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। গাবতলী গোলাবাড়ির খেটে খাওয়া শ্রমিক ভাইদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক অমিত হাসান বলেন, “শ্রমিক দলের নীতি ও আদর্শকে ধারণ করে এই অঞ্চলের শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে আমরা আপোষহীন থাকব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা দলকে আরও শক্তিশালী করব।”
শ্রমিকদের মজুরি ও কাজের পরিবেশের উন্নয়ন।
শ্রমিকদের সংগঠিত করে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
শ্রমিকদের আইনি সহায়তা প্রদান এবং তাদের অধিকার রক্ষা করা।
এই নতুন কমিটি গাবতলী গোলাবাড়ি এলাকায় শ্রমিক দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


More News Of This Category