সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

বাংলাদেশের এ প্রজন্মের খ্যাতিমান মেকআপ আর্টিস্ট তানজিন আক্তার IHPDRC-এর কেন্দ্রীয় শাখায় “ডেপুটি ডিরেক্টর” কে আইডি কার্ড ও নিয়োগ পত্র প্রদান করেন সংগঠনটির প্রধান নির্বাহী পরিচালক লায়ন.মো: এএইচ রোমিও

Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশের অন্যতম মেকআপ আর্টিস্ট ও সফল ব্যবসায়ী তানজিন আক্তার আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা এবং বিরোধ নিষ্পত্তি কেন্দ্র (IHPDRC) কেন্দ্রীয় শাখা, ঢাকা-এর ডেপুটি ডিরেক্টর (নারী ও শিশু বিষয়ক) পদে নির্বাচিত হয়েছেন। মানবাধিকার, নারী-শিশু সুরক্ষা, সচেতনতা ও সমাজসেবামূলক কার্যক্রমে তার সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে তানজিন আক্তারের হাতে পরিচয়পত্র (আইডি কার্ড) ও নিয়োগপত্র তুলে দেন IHPDRC-এর প্রধান নির্বাহী পরিচালক লায়ন মো: এ এইচ রোমিও। অনুষ্ঠানে নির্বাহী ব্রাঞ্চ ঢাকা-এর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর তানজিন আক্তার বলেন, নারী ও শিশু অধিকার রক্ষায় তিনি আরও নিবেদিতভাবে কাজ করতে চান। সমাজের প্রান্তিক, নির্যাতিত ও বঞ্চিত নারী-শিশুদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সুরক্ষা নিশ্চিত করতে IHPDRC-এর প্ল্যাটফর্মকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক লায়ন মো: এ এইচ রোমিও বলেন, তানজিন আক্তারের যোগদান IHPDRC-এর নারী ও শিশু বিষয়ক কার্যক্রম আরও গতিশীল করবে। তার নেতৃত্ব ও দক্ষতা সংগঠনের কাজের পরিধি বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

IHPDRC দেশের মানবাধিকার সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা এবং বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে। তানজিন আক্তারের মতো উদ্যোক্তা ও সমাজসেবীরা যুক্ত হওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।


More News Of This Category