শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline :
ভবেরচরে ফুটওভার ব্রিজ দখলমুক্তে হাইওয়ে পুলিশের অভিযান। উলিপুরের কয়েকটি এলাকায় ৭ মার্চ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। প্রখ্যাত কবি ও সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী মহোদয় ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ-এমপি নূরুল ইসলাম বুলবুল। মাতৃভূমি সংগঠন(MS)- এর উদ্যোগে মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত। পলাশবাড়ী উপজেলায় নাগরিক প্লাটফম এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত। কবি মাহমুদুল হাসান নিজামী কেন রংপুরে গিয়েছিলেন?। অস্তিত্ব রক্ষায় কৌশল অবলম্বন । সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক।

আজমিরীগঞ্জে বিডিসির সাংবাদিকের নামে মিথ্যা মামলা

Reporter Name / ৫২ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার কৃষ্ণনগর এলাকায় পূর্বপরিকল্পিত হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এমন অভিযোগ উঠেছে। গত ২৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৮টার দিকে কৃষ্ণনগর জামে মসজিদের সামনে সংঘটিত এ ঘটনায় বহু মানুষ সাধারণ ও গুরুতর জখমসহ আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানায় দায়ের করা এজাহারে মোট ২৮ জনকে নামীয় আসামি এবং আরও ৫০–৬০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটের দিকে আজমিরীগঞ্জ থানায় এজাহারটি গ্রহণ করা হয়। কৃষ্ণনগর জামে মসজিদ কমিটির সভাপতি সস্তির মিয়ার পক্ষে অভিযোগকারী জানান, পূর্বপরিকল্পিতভাবে এবং বেআইনি জনতাবদ্ধে একদল হামলাকারী মসজিদের সামনে অনধিকার প্রবেশ করে সস্তির মিয়ার ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হুুমকিদাতার নির্দেশে হামলাকারীরা’ হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর ও সাধারণ জখম সাধন করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

এঘটনায় বিডিসি ক্রাইম বার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক সোহাগ মিয়া সংবাদ সংগ্রহ করতে গেলে সস্তির মিয়ার লোকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। সোহাগ মিয়ার আত্মীয় সজন হওয়ার কারনে বিবাদীরা তাকেও মামলায় আসামি করা হয়েছে। ১নং আসামী আরব আলী সহ মোট ২৮ জন আসামির মধ্যে সাংবাদিক সোহাগ মিয়াকে ১৪ নং আসামি করা হয়েছে এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়। যার মামলা নং পেনাল কোর্ট ১৮৬০।

এ বিষয়ে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ (সংবাদ ও চিত্র)–এর পরিচালক বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাংবাদিক সোহাগ মিয়ার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে সারাদেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এঘটনার ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে, স্থানীয়’দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে। এ ঘটনার বিষয়ে বাদী সস্তির মিয়ার সাথে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নাম্বার টি পাওয়া যায়নি বলে তার বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার সাব–ইন্সপেক্টর (নিরস্ত্র) সত্যজিৎ চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমার কাছে এখনও কোনো অভিযোগের কাগজ আসেনি। মুন্সীর কাছে জানার চেষ্টা করলে তাকে কল করে পাওয়া যায়নি তাকে, পরে জানতে পারি এজাহারটি ভুক্ত করে মামলাটি রেকর্ড করেছেন ।”

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “মারামারির ঘটনায় উপস্থিত থেকে সরেজমিনে নিয়ন্ত্রণে চেষ্টা করেছি। আমার সঙ্গে সাংবাদিক সোহাগ মিয়াও ছিলেন। তাকে ছত্রানোর চেষ্টা করা হয়েছে—এখন কীভাবে মামলায় আসামি করা হলো, তা আমার জানা নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category