সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Headline :
সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

ফুলপুরে নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

নারী ও শিশুর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি,বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। আজ ৪ডিসেম্বর বৃহস্পতিবার ফুলপুর উপজেলার পাইকপাড়া গ্রামে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জ- এর সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট সংস্থার বাস্তবায়নে স্ববল প্রকল্পের কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার নাথ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা উজ্জল হোসেন, উপজেলা কৃষি অফিসার নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ তারেক আহমেদ, উপজেলা সমাজ সেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা সমবায় অফিসার মির্জা রাশেদুল আহম্মেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার গাজী মোবারক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আরমানা হক, স্ববল প্রকল্পের সমন্বয়কারী আবু নূর খালিদ, আরডিএস এর সহকারী পরিচালক পল্লব কর্মকার, উপজেলা কৃষি পণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ববল প্রকল্পের মাঠ সমন্বয়কারী উজ্জ্বল কুমার দত্ত রায়। অনুষ্ঠানে র‌্যালি ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
১০ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে “নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধ করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৬ দিনব্যাপি ক্যাম্পেইনের অংশ হিসেবে ৪ ডিসেম্বর উপজেলার পাইকপাড়ায় এ ক্যাম্পেইন হয়।


More News Of This Category