শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

মহাদেবপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা

Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার দুপুরে তৃতীয় সাময়িক প্রান্তিক
মূল্যায়ণ পরীক্ষা বর্জন করে নওগাঁর মহাদেবপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান
কর্মসূচী ও প্রতিবাদ সভা করেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষক দাবী বাস্তবায়ন পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক ও সরস্বতীপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) বাণী ইসরাইল, খোর্দ্দনারায়ণপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সহকারি শিক্ষক জেলিনা আখতার ও জয়ন্ত বর্মন, চকরামপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা, দোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক
মনমত দাস মানিক, মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেহেদী
হাসান প্রমূখ। কর্মসূচীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১১তম
গ্রেডসহ বিভিন্ন দাবী জানান। দাবী পূরণ না হওয়া পর্যন্ত তারা বিদ্যালয়ে ফিরবেন না বলেও
জানান।


More News Of This Category